গীতসংহিতা. 134. মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত| তোমরা প্রভুর দাসরা যারা সারা রাত ধরে মন্দিরে তাঁর সেবা কর! সেবকগণ দুহাত তুলে তোমরা প্রভুর প্রশংসা কর| প্রভু সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন| প্রভু আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন|