গীতসংহিতা. 128. মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত| প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী| ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে| যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে| তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে| গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষালতার মতই হবে| তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে| এইভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন| সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন| সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর| তুমি যেন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক|