গীতসংহিতা. 100. একটি ধন্যবাদার্হ গীত| হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও! যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো! আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো! এটা জেনো যে প্রভুই ঈশ্বর| তিনিই আমাদের সৃষ্টি করেছেন| আমরা তাঁরই মেষের পাল| ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো| প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো| তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর| প্রভু ভালো! তাঁর ভালোবাসা চিরন্তন| আমরা সর্বদাই তাঁর ওপর আস্থা রাখতে পারি!