গীতসংহিতা. 82. আসফের একটি প্রশংসা গীত| ঈশ্বর দেবতাদের মণ্ডলীতে দাঁড়ান| দেবতাদের সেই সভায় তিনিই ছিলেন বিচারক| ঈশ্বর বলেন, “কতদিন তোমরা অন্যায়ভাবে লোকের বিচার করবে? আর কতদিন তোমরা দুষ্ট লোকদের শাস্তি না দিয়ে ছেড়ে দেবে?” “দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর| ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর| ওই সব অসহায় ও দরিদ্রদের সাহায্য কর| দুষ্ট লোকদের থেকে ওদের রক্ষা কর| “কে ঘটে চলেছে তা ওরা জানে না| ওরা বোঝে না! ওরা যে কি করছে তা ওরা জানে না, ওদের চারপাশে ওদের পৃথিবী ভেঙে পড়েছে!” আমি ঈশ্বর বলছি, “তোমরা দেবতা| তোমরা পরাৎ‌‌পরের সন্তানগণ| যেমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, তোমরাও সেই ভাবেই মারা যাবে|” ঈশ্বর, আপনি উঠুন! আপনিই বিচারক হন! ঈশ্বর, সব জাতির ওপরে আপনিই নেতা হন!