ইয়োব. 25. তখন শূহীয় বিল্দদ উত্তর দিলেন: “ঈশ্বরই শাসক| প্রতিটি লোককে তাঁর সামনে সভয়ে দাঁড়াতে হবে| তাঁর ঊর্দ্ধলোকের রাজ্যে তিনি শান্তি বজায় রাখেন| কোন লোকই তাঁর ঐশ্বরীয় সৈন্যবাহিনীকে গুণতে পারে না| ঈশ্বরের আলো সবার ওপর প্রতিভাত হয়| ঈশ্বরের তুলনায় কেই বা অধিকতর পবিত্র? কোন মানুষই প্রকৃত অর্থে পবিত্র হতে পারে না| ঈশ্বরের চোখে চাঁদ পর্যন্ত উজ্জ্বল নয়, তারারাও খাঁটি নয়| মানুষ ঈশ্বরের তুলনায় কম খাঁটি| তুলনায়, মানুষ উল্লু এবং কৃমিকীটের মত!”